পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব বিক্ষোভ - The News Lion

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব বিক্ষোভ

 


দি নিউজ লায়ন; সম্প্রতি পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারন মানুষ থেকে যানবাহন চালকেরা।এবার ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব বিক্ষোভে নামলেন নদীয়ার  কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ।এদিন কৃষ্ণনগরের প্রানকেন্দ্র  সদর  মোড়ে  একটি বেসরকারি পেট্রলপাম্পের সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় তারা।উল্লেখ্য এই প্রথম বাংলায় পেট্রোল সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দাম আকাশছোঁয়া।এর আগেও পেট্রোল এবং ডিজেলের অগ্নিমূল্য  নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তীব্র আক্রমণ করেছে দেশের কেন্দ্র সরকারকে।


 এবার  নতুন করে আবারও দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেবে একরাশ ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাদের দাবি পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে লকডাউনের মধ্যে প্রতিটি দ্রব্য দাম আকাশছোঁয়া হয়েছে।   লকডাউনের  কারণে মানুষ কাজ না পেয়ে দিশেহারা অনেকে কাজ হারিয়ে আর্থিক সঙ্কটেও  ভুগছেন। এই পরিস্থিতিতে  বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য  হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। সেই কারণেই তাদের দাবি অপদার্থ বিজেপি সরকারের প্রধানমন্ত্রীকে অবিলম্বে আমাদের এই বিক্ষোভের কারন পেট্রোপন্যের মুল্য হ্রাস করতে হবে।তা না হলে আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.